মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিবন্ধীদের অনেকে এতে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো, ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’। পরে কালেক্টরেট ভবনের সামনের ড্রীলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রিয়াজুল কবির, পৌরসভার মেয়র আবু তাহের, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিও নিরুপম সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, অটিজম শিশুরা অনেক বেশি প্রতিভাবান। সহায়ক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মাধ্যমে তাদেরকে স্বাধীনভাবে স্বাভাবিক জীবন-যাপন করার উপযোগী করে তোলা সম্ভব। তবে গর্ভকালীন সময় মায়ের সুষ্ঠু পরিচর্চা নিশ্চিত করার মাধ্যমে অটিজমের হাত থেকে শিশুকে রক্ষা করা যাবে বলেও মন্তব্য করেন তারা।

পরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের কর্মসূচির অংশ হিসাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০