আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবার উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় ২১৪ জন শিক্ষার্থীকে ৯ লাখ ৭৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
গত ৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।