মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কুড়িগ্রামে পাসপোর্ট অফিস থেকে ৪ রোহিঙ্গা নারী আটক

আকাশবার্তা ডেস্ক :

কুড়িগ্রামে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এক নারী দালালসহ ৪ রোহিঙ্গা নারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (৪ এপ্রিল) বিকালে পাসপোর্ট অফিসে আবেদন করতে আসলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়।

পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃত ৪ রোহিঙ্গা নারীরা হলেন, কক্সবাজারের কুতুব পালং এলাকার আশরাফ আলীর মেয়ে ফাতেমা (২৬), আব্দুল আউয়ালের মেয়ে মীম (২৫), জয়নাল আবেদীনের মেয়ে আলেয়া খাতুন (২৬) ও বক্স মিয়ার মেয়ে নুরীকা খাতুন (২৫)।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার জানান, জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লবপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুন আত্মীয় পরিচয়ে ঐ ৪ রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

দালাল আরিফা খাতুন (৪২) জানান, তার এক আত্মীয় মালয়েশিয়ায় চাকরি করেন। আটক ফাতেমা ও মীমের স্বামীও মালয়েশিয়ায় চাকরি করেন। তাদের পরামর্শে এই চারজন মঙ্গলবার কক্সবাজার থেকে কুড়িগ্রমে আসেন। রাতে তাদেরকে বাড়িতে রাখা হয়। বুধবার পাসপোর্ট অফিসে আবেদন করতে আসলে পুলিশ তাদেরকে আটক করে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে নাগেশ্বরীর একজনসহ ৪ রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটককৃতরা নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বড়দেরহাট এলাকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১