রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

৪৫০ জন ছাত্র-ছাত্রীসহ হাইস্কুল বিক্রি হবে!

আকাশবার্তা ডেস্ক :

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিজ্ঞাপন একটি সাধারণ ঘটনা। তবে বিজ্ঞাপন যদি হয়- ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির? তাহলেতো চোখ কপালে ওঠারই কথা! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির একটি বিজ্ঞাপন।

বেশ কয়েকদিন ধরেই এ বিজ্ঞাপনটি ঘুরছে ফেসবুকে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’। বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে।

এদিকে ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা তুলে ধরছেন বর্তমান শিক্ষাব্যবস্থার হালহকিকত।

এদিকে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১