শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বাংলাদেশের তিনটি ব্যাংক শাখা খোলা হচ্ছে সৌদি আরবে

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :

সৌদি আরবে থাকা বাংলাদেশিদের সেবা নিশ্চিত করতে তিনটি ব্যাংকের শাখা খোলার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সৌদিতে শাখা খোলার অনুমতি পাওয়া ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

ব্যাংকগুলোর মূলধন, সম্পদ, ব্যবস্থাপনা, উপার্জন, তারল্য এবং সংবেদনশীলতা মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদির কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে সহজ ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা দ্রুত ও সহজ উপায়ে দেশে টাকা পাঠাতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, গত বছরের জুনে সৌদি আরব সফরের সময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের শাখা খোলার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর অনুরোধের ভিত্তিতেই সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো জানান, ব্যাংকগুলো সৌদি অ্যারাবিয়ান মনিটরি অথরিটির (কর্তৃপক্ষ) কাছে আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র বিশ্লেষণ করে তাদের কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এই প্রথম বাংলাদেশি ব্যাংক সরাসরি সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের সেবা দিতে পারবে। সৌদিতে প্রায় ২০ লাখ বাংলাদেশি রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অক্টোবরেই সোস্যাল ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংককে অনুমোদন দেওয়া হয়। আর গত বছরের নভেম্বরে জনতা ব্যাংককে অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশি প্রবাসীরা এসব ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট (হিসাব) খুলতে পারবেন এবং ব্যবসার জন্য মূলধনও নিতে পারবেন। মক্কা, জেদ্দা ও রিয়াদে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। আর তাই বাংলাদেশ ব্যাংক এই তিনটি শহরেই ব্যাংকগুলোর শাখা খোলার জন্য নির্বাচন করেছে।

বর্তমানে দুবাইতে জনতা ব্যাংকের একটি শাখা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮