শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান উপজেলা চেয়ারম্যানের

আকাশবার্তা ডেস্ক :

হাতে গ্লাভস, মুখে মাকস লাগিয়ে হঠাৎ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেঝে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। এ সময় কারো হাতে ঝাড়– আর কারো হাতে ঝুড়ি দেখা যায়।

বুধবার (১০ এপ্রিল) রাত ১০টায় জনবান্ধব এ অভিযান পরিচালনা করেন তিনি। জানা যায়, রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে মাত্র দুইঘন্টায় পুরো সদর হাসপাতাল ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিস্কার করেন যুবলীগের নেতাকর্মীরা। এরপর টয়লেট ক্লিনার ও ব্লিসিন পাউডার ছিটানো হয়।

পাশাপাশি রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বাতি লাগানোসহ নষ্ট হওয়া ইলেকট্রিক ফ্যান মেরামত করে হাসপাতালের ময়লা ফেলার জন্য ৫০টি বালতি উপহার দেয়া হয়।

উপজেলা চেয়ারম্যানের ব্যতিক্রমী এমন উদ্যোগকে সাধুবাদ জানান, হাসপাতালে আগত সেবা প্রত্যাশি সাধারণ মানুষ।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর প্রশংসা করেন- হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু বলেন, সদর হাসপাতালের রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রতিমাসে একবার করে এই কর্মসূচি পালন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১