শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইউটিউবে নাঈম-শাবনাজ মেয়ের গান (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক :

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। অনেক আগে সিনেমা ছেড়ে সংসারে মনোযোগী হয়েছেন এ দম্পতি। নামিরা নাঈম ও মাহাদিয়া নাঈম নামে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বাবা-মায়ের পথে এখনো কেউ পা বাড়াননি। তবে বাবার ইচ্ছেতেই গানের চর্চা করছেন নাঈমের ছোট মেয়ে মাহাদিয়া নাঈম।

সম্প্রতি দুটি গানে কণ্ঠ দিয়েছেন মাহাদিয়া। নিউজিল্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী লর্ডের গাওয়া ‘রয়্যালস’ গানটি কাভার করেছেন তিনি। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। গত ২ এপ্রিল মাহাদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পায়। এছাড়া তিনি কাভার করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি। এর সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। গত ৯ এপ্রিল তার ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। গান দুটি নিয়ে নির্মিত ভিডিও পরিচালনা করেছেন অভিনেত্রী শাবনাজ। প্রযোজনা করেছেন অভিনেতা নাঈম।

নাঈম চিত্রনায়ক হিসেবে পরিচিত হলেও ভালো গানও গাইতে পারেন। তাই ছোটবেলা থেকেই মেয়েকে গানের তালিম দেন তিনি। পরবর্তীতে সালাউদ্দিন শান্তনুর কাছে শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নিয়েছেন মাহাদিয়া। নজরুলসংগীতের ওপরও তালিম নিয়েছেন তিনি। এরপর কানাডিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী সেলিন ডিওনের একটি গান প্রকাশ করবেন বলে জানা গেছে।

দেখুন : ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০