বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রায়পুরে পুলিশের গাড়িতে হঠাৎ আগুন, আহত ২

নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর) :  

লক্ষ্মীপুরের রায়পুরে তেলের লাইন লিক হয়ে সহকারী পুলিশ সুপারের গাড়িতে আগুন লেগে যায়। শুক্রবার দুপুরে রায়পুর থেকে হাজিমার পুলিশ ফাঁড়িতে যাওয়ার পথে পাটওয়ারী রাস্তার মাথায় মাদ্রাসার সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুরে থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে।  এ সময় গাড়িতে থাকা রায়পুর-রামগঞ্জ নবগঠিত সার্কেল অফিসের সহকারি পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও তার বডিগার্ড ইমদাদুল আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সহকারি পুলিশ সুপার পঙ্কজ কুমার দে সাংবাদিকদের বলেন, হাজিমারা ফাঁড়িতে যাওয়ার পথে পাটওয়ারী রাস্তার মাথায় হয়ে মাদ্রাসার সামনে পৌঁছলে হঠাৎ গাড়ির সামনের অংশে আগুন জ্বলে উঠে। গাড়ি থেকে ড্রাইভার ও বডিগার্ড দ্রুত নেমে যায়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে বিকল হয়ে যায়। আমি গাড়ির ভিতরে আটকা পড়ি। পরে ড্রাইভারের চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। এ সময় আমি এবং আমার নিরাপত্তা কর্মী আহত হই। গাড়িটি পুরনো এবং গাড়িতে বিভিন্ন যান্ত্রিক সমস্যা থাকায় পূর্বে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা প্রাণে বেঁচে যাই। তিনি সুস্থ্যতার সবার কাছে দোয়া চেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০