মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে একসঙ্গে জন্ম নেয়া ৭ শিশুর মৃত্যু হয়েছে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম হওয়া অপরিণত সেই সাত শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১২ এপ্রিল) দিনগত রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে ওই সাত শিশুর জন্ম হয়।

সাত শিশুর জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামে এক নারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী।

সাত শিশুর মধ্যে চারজন মেয়ে, তিনজন ছেলে। লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বলেন, নির্দিষ্ট সময়ের আগে (৫ মাসে) সাত শিশুর জন্ম হয়েছে।

অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে ছিল।

ঢাকায় নেওয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন। সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক জানান, শুক্রবার রাত ৯টায় ২০ মিনিটে প্রসববেদনা নিয়ে নাজমা হাসপাতালে ভর্তি হন।

এর ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত শিশুর জন্ম দেন তিনি। নাজমা সুস্থ থাকলেও সাত শিশু মারা গেছে। নির্দিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়ায় শিশুরা সুস্থ ছিলো না। তাদের চোখও ফোঁটেনি বলেও জানান ম্যানেজার ফারুক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১