শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ক্ষমা চাইলেন সাফা কবির

বিনোদন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হওয়ার পর টনক নড়েছে অভিনেত্রী সাফা কবিরের। পরকালে বিশ্বাস নিয়ে মন্তব্য করার ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে গতকাল ক্ষমা প্রার্থনা করেছেন সাফা।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেয়ার জন্য কোন কথা আমি বলিনি।

তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাফা কবিরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে একটি রেডিওর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাফা কবির। শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। ‘আপনি কি পরকাল বিশ্বাস করেন?’ একজন শ্রোতার পাঠানো এমন প্রশ্নে সাফা কবির বলেন, ‘আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না।’ সাফা কবিরের এমন উত্তর মেনে নিতে পারেনি সোশ্যাল দুনিয়ার অনেকেই। ফলে যা হওয়ার তাই। আলোচনার পাাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮