বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রামগতি সুয়েটার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রামগতি (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রামগতিতে স্যানম্যান গ্রুপ অব কোম্পানীর সুয়েটার কারখানায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করায় বিক্ষোভ করেছে ওই কারখানার  শ্রমিক কর্মচারীরা। উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে এ ঘটনা ঘটে।

গত শনিবার (১৮ মার্চ) সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখে গেইটে তালা দেওয়া এবং মূল ফটকের সামনে শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ টানানো হয়েছে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে গণহারে শ্রমিক ছাঁটাই করায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা বিনা কারণে শ্রমিক ছাঁটাই এবং ৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে।

সুয়েটার ওই কারখানায় কর্মরত বিক্ষুব্দ শ্রমিক সুপারভাইজার সানাউল্যাহ, লিংকিন সেকশনের শিরিন, জান্নাত, ওভার লক সেকশনের আকলিমা, পাকিং সেকশনের ইসমাইল, নিটিং সেকশনের সুরমাসহ অনেকেই জানান, আমরা গত বৃহস্পতিবার কাজ করে যাওয়ার পর শনিবার কাজ করতে এসে দেখি গেইটে তালা ঝুলানো হয়েছে এবং গণহারে শ্রমিক ছাঁটাই করার নোটিশ টাঙানো রয়েছে। তারা জানায়, কর্তৃপক্ষ আমাদের ৫ মাসের বকেয়া বেতন না দিয়ে এবং বিকল্প কর্মসংস্থানের সময় না দিয়ে কিভাবে শ্রমিক ছাঁটাই  করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সুয়েটার কারখানাতে সাড়ে ৩’শ জন মহিলা-পুরুষ শ্রমিক কর্মরত ছিল। এসব শ্রমিক ২০০৭ সালে কারখানাটি প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে।

শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় রামগতি থানার এসআই শাহীন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। ইউএনও উত্তেজিত শ্রমিকদের শান্তনা দেন এবং আগামী ১৬ এপ্রিল বিষয়টি নিয়ে মালিক-শ্রমিক উভয়পক্ষ নিয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান শ্রমিকদের।

এ সময় ঘটনাস্থলে এসে উপস্থিত হন, রামগতি (সার্কেল) সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজ। তিনি শ্রমিকদের কথা শুনেন এবং লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০