মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ ইং ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফাইল ছবি।

‘তারেকের সিদ্ধান্তেই সংসদে যাবে না বিএনপি’

আকাশবার্তা ডেস্ক :

যত গুঞ্জনই থাক, সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার বিষয়ে বিএনপি আগের সিদ্ধান্তেই অটল থাকবে। বিএনপি একাদশ জাতীয় সংসদে যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (১৯ ‍এপ্রিল) দুপুরে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে দেয়া বক্তৃতায় ‍এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

প্রকাশনা উৎসবে বইয়ের লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘খালেদা জিয়া: তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার। বইটির প্রকাশনা উৎসবের আয়োজক শত নাগরিক কমিটি।

মওদুদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের(তারেক রহমান) সঙ্গে বসে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্থায়ী কমিটি নিয়েছে। সুতরাং এখান থেকে ফিরে যাওয়ার বা কেনো পরিবর্তনের প্রশ্নই ওঠে না। আজকে এখানেই এ বিষয়টার নিস্পত্তি হয়ে যাওয়া দরকার বলে আমি মনে করি।”

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল গণফোরাম নেতা কামাল হোসেনের সঙ্গে জোট বেঁধে- জাতীয় ঐক্রফ্রন্ট গড়ে। কেন্তু শেষ পর্যন্ত তাদের ভরাডুবি হয়।

গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে মাত্র ছয়টি আসন পায় বিএনপি। গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন।নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।

মওদুদ আহমদ বলেন, ৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি থেকে নির্বাচিত ৬ জনপ্রতিনিধির শপথ নেয়ার প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে মওদুদ আহমদ ‍আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির নির্বাচিতদের সংসদে যাওয়া নিয়ে কোনো আলোচনা নয়। আর নির্বাচিতদের শপথ নেয়ার তো প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি বসে এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এ সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। বিষয়টি এখানেই নিষ্পত্তি হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি।

খালেদা জিয়ার মুক্তি মানে দেশে গণতন্ত্র ফিরে আসা মন্তব্য করে তিনি বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই- তিনি যত দ্রুত ফিরে আসবেন, ততই আমাদের মঙ্গল। তার ফিরে আসা মানেই হলো- বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা।

২০০৯ সালে সংসদের প্রথম সারিতে বিএনপির দাবি অনুযায়ী নয়টি আসন না দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, এই সিট দিলে আপনাদের কী সরকারের পতন হবে? এই সংকীর্ণমনা দলের কাছ থেকে কোনো রকম সহনশীলতা, কোনো রকম রাজনৈতিক শিষ্ঠাচার আামাদের প্রত্যাশা করা উচিত নয়।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১