বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শিক্ষকের যৌন হয়রানির কারণে পরীক্ষা দেননি ছাত্রী

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষকের যৌন হয়রানির কারণে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার এক ছাত্রী এবার আলিম পরীক্ষা দিতে পারেননি। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেননি মাদরাসার অধ্যক্ষ। এ অভিযোগ যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর।

এদিকে, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর শনিবার সন্ধ্যায় ছাতক থানা পুলিশ মাদরাসার শিক্ষক রাজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার বরকত উল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর অভিযোগ, ২০১৮ সালের অক্টোবর মাসে বাসায় তাকে প্রাইভেট পড়াতেন ইংরেজির শিক্ষক রাজিবুর রহমান। এ সময় শিক্ষক তাকে নানাভাবে তাকে যৌন হয়রানি করেন এবং বিভিন্ন প্রলোভন দিয়েছেন ওই শিক্ষক। ছয় দিন প্রাইভেট পড়ে ওই শিক্ষকের কাছে পড়া বন্ধ করে দেন তিনি।

ওই ছাত্রী জানান, মাদরাসার ইংরেজি শিক্ষক রাজিবুর রহমানের যৌন হয়রানির বিষয়টি অধ্যক্ষের কাছে দুই দফা জানানো হলেও, অধ্যক্ষ কোনও বিচার করেননি। এ কারণে তিনি চলমান আলিম পরীক্ষায় অংশ নেননি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে গেল ২৮ মার্চ মাদরাসায় একটি সভাও অনুষ্ঠিত হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে মাদরাসা শিক্ষক রাজিবুর রহমানকে গ্রেপ্তার করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১