মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’।

সকাল সাড়ে ৯টায় বেলুন ও পায়রা উড়িয়ে লিগ্যাল এইড দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এরপর জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ফাহদ বিন আমিন চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু ট্রাইব্যুনাল) সিরাজ উদ-দৌলা কুতুবী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসীম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম হুমায়ুন কবির প্রমুখ।

এরআগে ফিতা কেটে লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৫টি স্টল বসে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১