আকাশবার্তা ডেস্ক :
নিয়োগে অনিয়মের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলপর্যায়ের শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার (২৮ এপ্রিল) এক আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সব পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকেওই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
কেন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে চিঠিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।
তবে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জানান, নীতিমালা লঙ্ঘন করে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে।
সূত্র : দৈনিক আমার সংবাদ