আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুর জেলায় ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় “ফণী” আঘাত হানলেও যেন সর্বনি¤œ ক্ষয়ক্ষতি হয় সেজন্য সচেতনার অংশ হিসাবে এ প্রস্তুতি সভা করা হয়। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সিপিডির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় ঘূর্ণিঝড় “ফণী” মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার মেঘনা উপকূলবর্তী এলাকায় মাছ ধরার নৌকা ও নৌ-চলাচল বন্ধ করা হয়েছে। জেলায় চরদ্বীপগুলো থেকে বৃহস্পতিবার সকাল থেকে লোকজন ও গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
এছাড়া দুর্যোগ মোকাবেলার জন্য ৬৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে ৩৭৫ মেট্রিক চাল, দুই হাজার পাঁচশত বস্তুা বিস্কুট ও নগদ ৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।