সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শাহরিয়ার কবির-মুনতাসীর মামুন-সুলতানা কামালকে খুনের হুমকি

আকাশবার্তা ডেস্ক :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে খুনের হুমকি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, আইএস–সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফ–এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

হুমকি পাওয়া তিন নাগরিকের একজন সুলতানা কামাল এ বিষয়ে শনিবার নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলে উল্লেখ আছে ওই মুখপত্রে। উল্লেখ্য, ‘লোন উলফ’ অর্থ একাকী মুজাহিদ, এর সদস্যরা মুজাহিদ চিন্তাধারা সমর্থন করে একাকী হামলা চালায়।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমন্ডিতে তার বাসার আশপাশে দায়িত্ব পালন করা টহল পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930