বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে বিশ্ব পানি দিবসে র‌্যালি

 আকাশবার্তা ডেস্ক :

‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব পানি দিবস (২০১৭) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পষিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়েল সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, পৌরসভার মেয়র আবু তাহের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে চার ভাগের ৩ ভাগ অংশ জুড়ে পানি রয়েছে। কিন্তু এ পানির সামান্য অংশ সুপেয়, বাকি পানি লবণাক্ত। এ সামান্য অংশটুকু পানি আজ আমরা দূষিত করে ফেলছি কল কারখানার বর্জ্য নদী ও খালে ফেলে। নদী বা খালের ধারে খোলা পায়খানা ব্যবহার করে, ফসলী জমিতে বিষাক্ত সার ব্যবহার করে যা বৃষ্টির সাথে নদীতে বা খালে গিয়ে পড়ে। নৌযানের জ্বালানি তেল, গৃহস্থালীর বর্জ্য নদীতে বা পুকুরে ফেলার কারণেই সুপেয় পানি পাওয়া কষ্টকর হয়ে পড়েছে।

এর ফলে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন ধরণের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই পানি দূষণ করা যাবে না এবং জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০