সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘ইয়াবা ডন’ হাজী সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আকাশবার্তা ডেস্ক :

বহুল আলোচিত শীর্ষস্থানীয় ইয়াবা ডন খ্যাত হাজী সাইফুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। নিহত সাইফুল টেকনাফ সদর ইউনিয়নের শিলবনিয়াপাড়া গ্রামের ডা.হানিফের ছেলে।

বৃহস্পতিবার (৩০মে) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪৫ বছর বয়সী সাইফুল করিম টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার ডা. মোহাম্মদ হানিফের ছেলে।

জানা গেছে, কাগজে কলমে সাইফুল করিম টেকনাফ স্থলবন্দরের একজন সিএন্ডএফ (আমদানি-রফতানিকারক) ব্যবসায়ী। মিয়ানমার থেকে বাংলাদেশে কাঠ আমদানি করে সে। তবে কাঠ আনার আড়ালে প্রতিনিয়ত ইয়াবার চালান আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইয়াবা ব্যবসায়ীদের সর্বশেষ তালিকায় ‘এক নম্বর ইয়াবা ব্যবসায়ী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই হাজী সাইফুলকে।

সাইফুলের ভগ্নিপতি সাইফুল ইসলামও এই ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এছাড়াও তার মামা, মিয়ানমারে মংডুর আলী থাইং কিউ এলাকার মোহাম্মদ ইব্রাহিমও এর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ মে সাইফুলের ছোট ভাই মাহবুব ও রাশেদকে টেকনাফ নিজ বাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ও ৪টি অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি প্রথম দফায় ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছে কক্সবাজারে। তখন হাজী সাইফুলের আত্মসমর্পণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

অবশেষে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে সমাপ্ত হলো আলোচিত সমালোচিত ইয়াবা ডন খ্যাত হাজী সাইফুল অধ্যায়ের।

দেশবাসী এবার দেখার অপেক্ষায় আছে জাতি ধবংসের কারিগর তালিকাভুক্ত ইয়াবা কারবারি কাকে আনতেছে পরবর্তী মিশনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930