রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

নারীর কোমরে মিলল ১ হাজার ৪২০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে কাজলী (৩৫) নামে এক নারীর কোমরে লুকানো ১ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরলরেন্স গ্রামের তুলিতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক কাজলী কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের হোডাগো বাড়ির সোহেল হোসেনের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজলী নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কোমরে লুকানো ১ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১