সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় পুন্নি আক্তার ও খুশি আক্তার নামের দুই নারী অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও তিন জন।আজ রোববার (০২ জুন) বিকেলে লক্ষ্মীপুরের ঢাকা-রায়পুর মহাসড়কের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহত শিশু শাহেদ, গাড়িচালক সোহেলসহ ৩ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে এসে মোড়ে অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান খুশি আক্তার। আহত হন অন্য ৪ যাত্রী।

পরে গুরুতর আহত পুন্নিকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। নিহত পুন্নি সদর উপজেলার গঙ্গাপুর এলাকার শাহ আলমের স্ত্রী ও অপর নিহত খুশি একই এলাকার শাহজানের স্ত্রী।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31