মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে মেঘনার ভাঙ্গন রোধে বিক্ষোভ অব্যাহত, সড়ক অবরোধ

আকাশবার্তা ডেস্ক :

মেঘনার অব্যাহত ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা রক্ষার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল শেষে ২ ঘন্টা ব্যাপী লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

শনিবার (৯ জুন), সকালে কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়। এরআগে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ নামের একটি সামাজিক সংগঠন টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে।

কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মতলব, জেলা সেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান দিদার, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতা শরীফুল ইসলাম, যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, হাজিরহাট বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সেক্রেটারী ইসমাইল হোসেন বিপ্লব, স্থানীয় মাহবুবুল ইসলাম দোলন, আমজাদ হোসেন আমু, শাহিনুর ইসলাম সুমন, আফজল হোসেন অনিক হাওলাদার, ইমরান হোসেন শাকিল প্রমূখ।

সমাবেশে বক্তারা সরকারের নিকট দ্রুত নদী বাঁধসহ বর্ষার আগে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ দ্বারা ডাম্পিং করে ভাঙনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার দাবি জানান। এ সময় বক্তারা আরো জানান, অবিলম্বে বাঁধের কাজ শুরু না হলে বাংলাদেশের মানচিত্র থেকে কমলনগর ও রামগতি নামের এ দুটি উপজেলা কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে। তাই এ দুই উপজেলার ৭ লক্ষ মানুষকে রক্ষায় নদী বাঁধের কাজ শুরু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়ভাবে জানা যায়, গত ২০১৪ সালে কমলনগর-রামগতি রক্ষায় ৩৭ কিলোমিটার বাঁধ নির্মাণের প্রকল্প পাশ হয়। প্রথম পর্যায়ে রামগতিতে সাড়ে চার এবং কমলনগর উপজেলায় ১ কিলোমিটার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান কমলনগরের হাজিরহাট উপকূল কলেজ এবং মাতব্বরহাটে আয়োজিত সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানান, মেঘনার ভাঙন থেকে রামগতি-কমলনগর রক্ষার পূর্ব প্রকল্পটি গত ২০১৮ সালের ৪ এপ্রিল তারিখে বাতিল করা হয়েছে।

সংসদ সদস্যের এমন তথ্যের প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে বর্তমান প্রকল্প নিয়ে আতংক তৈরি হয়েছে। তাই স্থানীয়রা বিভিন্নভাবে তাদের দাবি সরকার প্রধানের নিকট পৌঁছানোর চেষ্টার অংশ হিসাবে এপ্রিল মাসে মানববন্ধনসহ এ ধরনের কর্মসূচি পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১