সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিশ্বকাপের ফাইনাল হবে পানির নিচে! ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক :

বিশ্ব ক্রিকেটের মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই চলছে বৃষ্টির হানা। একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে বৃষ্টিতে।

বৃষ্টির জেরে ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ট্রোল্ড ব্রিটেনে আয়োজিত এই বিশ্বকাপ প্রতিযোগিতা। সাবেক ক্রিকেটার থেকে সমালোচক সকলেই আশঙ্কা করছেন যে, বৃষ্টি যেভাবে ব্রিটেনের আকাশে পসরা বসিয়েছে, তাতে শেষ পর্যন্ত না পানির নিচে চলে যায় এবারের বিশ্বকাপ। আর এবার সেই আশঙ্কাতেই অতিরিক্ত মাত্রা যুক্ত করলেন ইংল্যান্ডের সাবেক অধিয়াক কেভিন পিটারসেন। কেভিন তার ইস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেই সম্ভবনারই আশঙ্কা প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, পানির নিচে শ্বাস নেওয়ার যন্ত্র মুখে দিয়ে খেলা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ছবিতে লেখা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল-২০১৯। আর এই ছবিই ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ইতোমধ্যে বৃষ্টির জেরে এখনও পর্যন্ত বিশ্বকাপে পণ্ড হয়েছে ৪টি ম্যাচ। হয়েছে পয়েন্ট ভাগাভাগি। যা বিশ্বকাপের প্রথম দফার খেলায় সর্বাধিক এখন পর্যন্ত। ইতোমধ্যে বৃষ্টির জন্য ভেস্তে গেছে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, দক্ষিণ অফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। যার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে বল পিচে পড়ার আগেই ধুয়ে গেছে তিনটি ম্যাচ। আর দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭ ওভার ২ বলেই প্রবল বৃষ্টিতে ভেস্তে যায়।

এবার প্রথম দফার খেলার জন্য কোনো অতিরিক্ত দিন রাখা হয়নি।

এ বিষয়ে আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন বলেন, ‘প্রথম দফার খেলায় রিজার্ভ ডে রাখা হলে খেলার দিন আরও বেড়ে যেত তাই তা রাখা হয়নি।’

এদিকে পানির নিচে বিশ্বকাপ ফাইনালের ভাইরাল সেই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ক্রিকেট বিশ্বকাপ যদি সত্যিই পানির নিচে হতো তাহলে আর কোনও ম্যাচ পরিত্যক্ত হতো না।

আরেকজন লিখেছেন, আই ছিঃ ছিঃ এর অনুমোদন দরকার, এটাই এখন সময়ের দাবি।
যেই দেশে বারোমাস বৃষ্টি সেই দেশে পানির নিচে বিশ্বকাপ? 
বিশ্বকাপটা ইংল্যান্ড রেখে দিলেই হয়!

একজন লিখেছেন, ‘আমরা খেলা চাই, পরিত্যক্ত ম্যাচ চাই না।’

আরেকজন লিখেছেন, “এবারের বিশ্বকাপ পানির নিচে হবে, কি বলেন আপনারা?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930