নিজস্ব প্রতিবেদক :
২০১৯-’২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করে এ বাজেটকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার (১৫ জুন) সকালে আনন্দ মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি।