শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে নবগঠিত কমিটি অনুমোদনের পর ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে মোঃ সাহাবুদ্দিনকে আহ্বায়ক, আব্দুর রাজ্জাক রিংকুকে ১ম যুগ্ম আহ্বায়ক, গাজী কামরুল, ফখরুল আলম পারভেজ, মোঃ আবদুর রহমান, মোঃ মাহফুজুর রহমান ও সাইফুল ইসলাম বাচ্চুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সূত্রে জানা যায়, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদার, মমিন উল্যাহ সবুজ ও জসিম উদ্দিন যৌথ স্বাক্ষরের মাধ্যমে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। নতুন এই কমিটির মাধ্যমে চন্দ্রগঞ্জে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সবাই।

এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মো. সাহাবুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুসহ অন্যান্য যুগ্ম আহ্বায়করা জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমুসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১