সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘ইফার নতুন যন্ত্র দিয়েও মেঘ ঢাকা আকাশে চাঁদ দেখা যাবে না’

আকাশবার্তা ডেস্ক :

চলতি বছর ঈদুল ফিতরের ‘চাঁদ দেখা না দেখা’ নিয়ে বিভ্রান্তি হওয়ায় চাঁদ দেখার অ্যানালগ যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফার নতুন এ যন্ত্র দিয়েও মেঘ ঢাকা আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিজানুর রহমান।

মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তরের কাছে এধরনের ৫২টি যন্ত্র থাকার পরও আরেকটি যন্ত্র কেনার উদ্যোগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।

মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিজানুর রহমান (চাঁদ দেখা কমিটির সদস্য) বলেন, এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন আমাদের কাছে থেকে কোনো পরামর্শ নেয়নি। যে যন্ত্রটি কেনা হচ্ছে বলে জানতে পেরেছি, তা মূলত অ্যানালগ এবং অপটিক্যাল। যা মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অধিদফতরের রয়েছে। আকাশে মেঘ থাকলে এই যন্ত্র দিয়ে চাঁদ দেখা সম্ভব হয় না। এরপরেও একই ধরনের যন্ত্র ইসলামিক ফাউন্ডেশন কিনছে। কার পরামর্শে কেনা হচ্ছে জানা নেই বলেও জানান বৈজ্ঞানিক কর্মকর্তা।

তিনি আরও বলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২ লাখ ৩৮ হাজার মাইল। অপটিক্যাল যন্ত্র দিয়ে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে মাত্র এক ভাগ। আর যদি মাইক্রোওয়েভ যন্ত্র কেনা হয় তাহলে এর সম্ভাবনা থাকে ৯৫ ভাগ। কারণ মাইক্রোওয়েভ সিস্টেমে আকাশে অনেক বেশি মেঘ থাকলেও তা ভেদ করে সিগনাল নিয়ে আসে এবং চাঁদ দেখা সম্ভব হয়।

জানা গেছে, আবহাওয়া অধিদফতর অপটিক্যাল থিওডোলাইট নামের চাঁদ দেখার একেকটি যন্ত্র কিনেছিল ২৫ লাখ টাকায়। এখন অ্যানালগ সিস্টেমে পরিচালিত একই ধরনের অপটিক্যাল থিওডোলাইট যন্ত্র কিনতে খরচ ধরা হয়েছে ৫০ লাখ টাকা। এরই মধ্যে এই যন্ত্র কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে।

তবে এটি দিয়ে হালকা মেঘেও চাঁদ দেখা যাবে। আকাশে বেশি মেঘ থাকলে এই যন্ত্র দিয়ে চাঁদ দেখা সম্ভব হবে না বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

জানা গেছে, ৫০ লাখ টাকা খরচ করে চাঁদ দেখার জন্য যে যন্ত্রটি কেনা হচ্ছে, সেটি মূলত একটি অপটিক্যাল থিওডোলাইট। যা দিয়ে আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা সম্ভব হবে না। এ ধরনের অপটিক্যাল থিওডোলাইট যন্ত্র আবহাওয়া অধিদফতরের হেড অফিসে ৮টি এবং ৪৩ জেলা আবহাওয়া অফিসে রয়েছে ৪৩টি যন্ত্র। একই ধরনের একটি যন্ত্র মহাকাশ গবেষণা কেন্ত্রের রয়েছে। এই সংস্থাটি আরও পাঁচটি টেলিস্কোপ বসানোর চিন্তা করছে।

আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা সম্ভব হবে না তাহলে কেন এমন যন্ত্র কিনছেন, জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান (চাঁদ দেখা যন্ত্র ক্রয় কমিটির সদস্য) বলেন, আবহাওয়া অধিদফতর যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আধুনিক যুগে এসে সেই পুরনো অ্যানালগ সিস্টেমের চাঁদ দেখার জন্য যন্ত্র কেন কেনা হচ্ছে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেন, যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শেই চাঁদ দেখা যন্ত্র কেনার সিদ্ধান্ত হয়েছে। চাঁদ দেখার জন্য তো একটা যন্ত্র আমাদের তো থাকল। ভবিষ্যতে আরও আধুনিক যন্ত্র কেনার ব্যাপারে ভাবা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930