সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

তিউনিসিয়া থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি দেশে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক :

নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ জন বাংলাদেশি শুক্রবার (২১ জুন) ঢাকা ফিরছেন।

সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। 

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। 

উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে প্রথম দফায় শুক্রবার ১৭ জন ঢাকা ফিরছেন। অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930