সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সাকিব-মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এরই সঙ্গে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয়ের মাধ্যমে সেমিফাইনালে খেলার আশাও টিকিয়ে রেখেছে মাশরাফিবাহিনী। এদিন অনেক কীর্তি গড়ার ম্যাচে হাফসেঞ্চুরির সঙ্গে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব। এ আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ।

মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকেও আফগানদের বিপক্ষে জয়ের প্রসঙ্গ উঠে আসে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগারদের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। অনেক খেলোয়াড় অবসর সময়ে নানা ধরনের আর্থিক সমস্যায় ভোগেন। তারা বার্ধক্যজনিত কারণে যাতে আর আর্থিক সমস্যায় না পড়েন, সে জন্য বড় বড় ব্যবসায়ীরা যেন তাদের চাকরি দেয়, সে ব্যবস্থা করা হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

খেলোয়াড়রা যেন সারাবছর প্রশিক্ষণ নিতে পারে, সে জন্য ফান্ড গঠন করতে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক বৈঠকে তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ সব খেলাধুলার উন্নয়ন করা হবে।  ভারতের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়া গেমসে খেলতে গিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন তিনি। মাবিয়াকে বাড়ি করে দিয়েছি। 

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের জন্য তহবিল থাকতে হবে। ভলিবল, শ্যুটিং, আর্চারি, সাঁতার সব ধরনের খেলার উন্নয়ন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930