শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘আমি নামাজ পড়তে গেলে অনেকে অবাক হয়’

বিনোদন ডেস্ক :

দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে রয়েছেন ঢালিউডের সুপারহিট অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত আছে দীর্ঘদিন ধরে। এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তার ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানটি হয়ে উঠেছে দেশের বৃহত্তর একটি সামাজিক আন্দোলন।

অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সমাজসেবার জন্য ভূষিত হয়েছেন একুশে পদকের সম্মানেও।

জনপ্রিয় এ অভিনেতা সম্প্রতি ধর্মের প্রতিও ঝুঁকেছেন খুব ঘনিষ্ঠভাবে। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ হজও পালন করে এসেছেন তিনি।

একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে তার এ ধর্মকর্মকে বা একজন ধার্মিক হিসেবে চলচ্চিত্রকে তিনি খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখলেও অনেকে সেটা মনে করে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মসজিদে নামাজ পড়তে গেলে অনেকে আমাকে দেখে অবাক হয়ে যান।

তিনি বলেন, চলচ্চিত্রের মানুষের প্রতি অনেকের একটা খারাপ ধারণা জন্ম নিয়েছে। তাদের ধারণাই নেই, একজন চলচ্চিত্র ব্যক্তিত্বও নামাজ পড়তে পারেন।

তিনি আরো বলেন, বিশেষ করে ধর্মীয় অনেক ব্যক্তিত্ব আমাদের অবজ্ঞা করে থাকেন। আমরা ধর্ম নিয়ে কথা বললে সেটা তারা মানতেই পারেন না। আমরাও যে ইসলাম সম্পর্কে কিছু জানি, পড়াশোনা করি সে ব্যাপারে তারা খটকায় থাকেন। অবশ্য এখন অনেকেরই সেই খটকাটা কমে গেছে।

সমাজদরদি এ অভিনেতা বলেন, চলচ্চিত্রে থেকেও আমরা ধর্ম পালন করছি এটাতো আরো ইতিবাচক দিক। আমরা যারা চলচ্চিত্রে থেকেও ধর্ম পালন করি তারাও যদি সরে আসি, তাহলে তো চলচ্চিত্র জগতটা পুরোটাই শয়তানের আখড়া হয়ে উঠবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ‘হাজি শরিয়তুল্লাহ’ নামে একটি ছবিও করেছি। একজন আল্লাহওয়ালা কিভাবে চলেন, কি করেন সেগুলো জানতাম বলেই ছবিটি করতে পেরেছি।

অভিনেতা ইলিয়াস কাঞ্চন এ যাবত মোট ২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবিটি ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘বসুন্ধরা’। সর্বশেষ ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বিজলী’। তার সবচেয়ে জনপ্রিয় ছবি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০