সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফুল-কলম দিয়ে নবীনদের বরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফুল-কলম দিয়ে ১মবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়টির ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় নবীন ছাত্র-ছাত্রীদের হাতে ফুল-কলম. রুটিন কাগজ ও খাতা বিতরণ করেন ছাত্রলীগের নেতারা।

এরপর নবীন শিক্ষার্থীদের সাথে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন। পরে নবীন শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।

এ দিকে ১মবর্ষের উদ্বোধনী ক্লাস উপলক্ষে বহিরাগত ঠেকাতে এবং বিশৃঙ্খলা এড়াতে সকালেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে আগেরদিন কলেজের গভর্নিং বডির সভায় বহিরাগত প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত হলেও অনেক বহিরাগতকেই ক্যাম্পাসে অবস্থান করতে দেখা গেছে।

জানা যায়, ছাত্রলীগ ছাড়া কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অন্যকোনো ছাত্রসংগঠনের দলীয় কার্যক্রম না থাকলেও ছাত্রলীগের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক দুভাগে বিভক্ত। তাই ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930