শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ওবায়দুল কাদেরকে ‘৪৮ ঘণ্টার মধ্যে’ নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ।

এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেয়ার কথা বলেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন।

গত ১ জুলাই থেকে সারাদেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সাধারণত রক্তের সম্পর্কের ব্যাপারটা- বিশেষ করে যুদ্ধাপরাধীর ছেলেমেয়ে বিষয়টি গুরুত্ব দিয়েই দেখবো।

যাকে সদস্য করা হবে তার ব্যাকগ্রাউন্ড চেক করা, ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কোনও সাম্প্রদায়িক দলের সঙ্গে সম্পর্ক আছে কিনা, সে বিষয়গুলো দেখা হবে।’

এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়। অবশ্য বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, স্বাধীনতার চেতনাবিরোধী অথবা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন কাউকে দলের সদস্য করা হবে না। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৬ জুলাই তারা রাজধানীর শাহবাগে মানববন্ধন ও ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করবে।

প্রয়োজন হলে তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত গঠন করে কাদেরের বিচার করবে।

মুক্তিযুদ্ধ মঞ্চ বলেছে, ওবায়দুল কাদের ক্ষমা না চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চ তার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১