সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বৃষ্টিতে ভিজে স্কুল খোলার অপেক্ষায় শিশু শিক্ষার্থীরা!

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পশ্চিম বাঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় প্রতিনিয়ত বিদ্যালয় খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। কখন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা আসবেন সেই অপেক্ষায় থাকেন এই কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) সকাল ১০টায় সরেজমিনে বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, গেটের তালা বন্ধ, সামনে বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ের তালা খোলার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা ও কয়েকজন সহকারি শিক্ষক।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা সবিতা রানী পালসহ সরকারি শিক্ষক-শিক্ষিকারাও সময়মত বিদ্যালয়ে উপস্থিত হন না। সকাল ৯টায় বিদ্যালয় খোলার সরকারি নিয়ম থাকলেও প্রতিদিন খোলা হয় অনেক পরে।

এসময় কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হয়। দেরিতে বিদ্যালয় খোলা এবং সঠিক সময় শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে শিক্ষার আগ্রহ হারিয়ে ফেলছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী পাল জানান, আমিসহ দুইজন সহকারি শিক্ষক অসুস্থ হওয়ায় একদিন একটু দেরি হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইব্রাহিম বলেন, দেরি হওয়ার বিষয়টি আমি বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, ওই বিদ্যালয়ের শিক্ষকদের দেরিতে আসার অভিযোগ পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930