মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

রামগঞ্জে ভাগিনাকে মারধরের প্রতিবাদ করায় মামা খুন, আহত ১, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাগিনাকে মারধরের প্রতিবাদ করায় মামা আনিছুর রহমান আজাদ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহীম নামে আরো একজন আহত হন। সোমবার (০৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহসিন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে আটককৃত মহসিন মানসিক বিকারগ্রস্থ। নিহত আজাদ ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটককৃত মহসিন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিছুর রহমান আজাদের ভাগিনা টিটুকে মারধর করে মহসিন। বিষয়টি জানতে পেরে মহসিনের কাছে মারধরের কারণ জানতে চায় তার মামা আজাদ। এ সময় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মহসিন ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় বাঁধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম নামে একজন আহত হন। পরে স্থানীয়রা আহত ইব্রাহীমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িত মহসিনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে মানসিক বিকারগ্রস্থ। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১