সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঘুষ দেইনি দেশ গঠনে নিজেকে বিক্রি করবোনা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম, পিপিএম পুলিশ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে অন্যতম অবদান রেখেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

জাতিসংঘ পদক প্রাপ্ত ওসি দিপক চন্দ্র সাহার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ঢাকা জেলা পুলিশ সুপারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে একঝাক উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রাতদিন পরিশ্রম করে সঠিক যাচাই বাছাইয়ের পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল সংবর্ধনা ও মিষ্টি মুখ করালেন ধামরাই থানা পুলিশ।

সংবর্ধনায় অংশ নিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল -২০১৯ পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৪২১জন নারী পুরুষ তাদের অভিভাবকদের সামনে প্রতিজ্ঞা করেন ‘চাকুরি নিতে কোন ঘুষ দেইনি তাই দেশ গঠনে নিজেকে টাকার কাছে বিক্রি করবোনা’।

থানার সামনে চা বিক্রি করে ছেলেকে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দিতে পেরে অশ্রুশিক্ত নয়নে ঢাকা জেলা পুলিশ সুপার ও ওসি দিপক চন্দ্র সাহাকে ধন্যবাদ জানান।

বাবা রউফ পেশায় একজন রং মিস্ত্রি। মেয়ে লাকি আক্তার লেখাপড়ার পাশাপাশি একটি জুতার দোকানে কাজ করে, বাবা ও মেয়ে মিলেই সংসার চালিয়ে বিনা পয়শায় পুলিশে চাকরি পাওয়ার আনন্দে সংবর্ধনায় এসে দু চোখের জল ধরে রাখতে পারেনি। সেই অশ্রুসিক্ত নয়নেই ধন্যবাদ জানান ১০০ টাকায় পুলিশে চাকরি দেওয়ার স্বপ্নদ্রস্টা ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে।

অভাবের তারনায় গ্যারেজ মিস্ত্রি ও সিএনজি চালক নাইম বিনা পয়সায় পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকাভুক্ত হওয়ার আনন্দে কেঁদেছে। তার কান্নায় অনুষ্ঠানে আগতদেরও চোখেরজল পরেছে। তার চাকুরি হওয়ায় তার পরিবারের লোকজনও খুব খুশি।

পত্রিকা বিক্রেতা (হকার) মোশাররফ হোসেন বলেন, আমার ছেলেকে এইবার পুলিশে চাকরি দিয়েছি। কাউকে একটি টাকা ঘুষ দেয়নি। এইবার আমি বিশ্বাস করেছি টাকা ছাড়াও পুলিশে চাকরি হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম পিপিএম এর স্বপ্নকে সফল করার লক্ষ্যে নিরলসভাবে স্বচ্ছতার সাথে কাজ করার জন্য নিয়োগের সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান জাতি সংঘ পদক প্রাপ্ত ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা।

কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের সংবর্ধনার বিষয়ে ওসি (অপারেশন) মাসুদুর রহমান জানান, ঢাকা জেলায় সর্বোচ্চ তথা ধামরাইয়ে মোট ৩৯০জন পুরুষ এবং ৩১জন নারীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। কোন প্রার্থীকেই অবৈধ লেনদেন করতে হয়নি। সকলেই সরকারি নিয়মে ১০৩টাকা ব্যয়ের মাধ্যমেই চাকরি পাচ্ছে।

তিনি আরো জানান, লিখিত পরিক্ষায় উত্তির্নদের বিষয়ে নানা রকম যাচাই বাছাই করে সঠিক প্রার্থীদের চাকরির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় এবং আমাদের অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহার প্রচেষ্টায় স্বচ্ছ নিয়োগ সফল করতে আমরা বদ্ধ পরিকর।

এ বিষয়ে ওসি দিপক চন্দ্র সাহা বলেন, মাননীয় পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান স্যারের স্বপ্নকে সফল করার লক্ষ্যে এইবার শতভাগ স্বচ্ছ নিয়োগে নিজেকে সম্পৃক্ত করতে পারায় আমি আনন্দিত। স্যারের সাথে কাজ করার সু্যোগ আমি পেয়েছি এজন্য আমি চির কৃতজ্ঞ। ১০০টাকায় পুলিশ কনস্টেবল পদে ধামরাইয়ের বিভিন্ন পরিবারের মোট ৪২১জন ছেলে মেয়েকে চাকুরি দেওয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে অনেক হতদরিদ্র ছেলে মেয়ে রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে নির্বাচিতদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া একটি পয়শাও অতিরিক্ত নেওয়া হয়নি। পরিশেষে তিনি বলেন, আমি মাননীয় পুলিশ সুপারের মঙ্গল কামনা করি। সেইসাথে এইবার যারা পুলিশে নিয়োগ পেয়েছে তারা দেশ গঠনে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরসহ ১৬ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930