মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ ইং ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূকম্পন অনুভূত

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া তিনটায় এই ভূমিকম্প অনুভূত হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়। অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫।

ঢাকা থেকে এর উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে ও  সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। এদিকে দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটা ২২ মিনিটে তিব্বতের শান্নান শহরের কোনা কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ২৭.৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯২.৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) বরাত দিয়ে এসব কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া।

এই ভূমিকম্পের আঘাতে কতজন হতাহত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উল্লেখ করা হয়নি সংবাদ সংস্থাটির প্রতিবেদনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০