মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত, ১০ কোটি টাকা ক্ষতি দাবি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বাসাবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্ততপক্ষে ১০টি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি চা দোকোনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী অন্যান্য দোকানসহ ইউনিয়ন পরিষদের পিছনে বসবাসরত বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অটোমেশিনারিজ (হার্ডওয়্যার), বস্ত্র, মুদি, সেলুন, কুটিরশিল্পসহ ৭টি দোকান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ৮টি গোডাউন ঘর ও ৪টি বাসার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বাসাবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক ইকবাল হোসেন জানিয়েছেন, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে স্থানীয়রা বলছেন, চা দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০