সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা তদন্তে ভাসানটেক থানাকে নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুলাই) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটির শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ-সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভাসানটেকের বাসিন্দা গৌতম কুমার এডবর। আদালতে বাদীপক্ষে ছিলেন-আইনজীবী সুমন কুমার রায়।

মামলার অভিযোগ, গত ১৯ জুলাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। যে কারণে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা, অশ্লীল ও চরম আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। এর ফলে হিন্দু সমাজ তথা গোটা জাতির মধ্যে এ বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এর আগে গতকাল ব্যারিস্টার সুমন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করলে বিচারক জিয়াউল হাসান তা খারিজের আদেশ দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই হোয়াইট হাউসে তাঁর কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি।

এখানে (বাংলাদেশে) প্রায় ৩৭ মিলিয়ন (তিন কোটি ৭০ লাখ) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ডিসঅ্যাপেয়ার (নিখোঁজ) হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে (বাংলাদেশে) ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু মানুষ রয়েছে।

আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের (বাংলাদেশে) থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930