রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
গণধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুর থানায় আটককৃত ৩ বখাটে।

লক্ষ্মীপুরে গৃহবধূকে গণধর্ষণ, চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের শাকচর এলাকায় এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের মধ্যে শাকিল, বাহার ও আল আমিন নামে ৩ বখাটেকে আটক করেছে। বুধবার চররমনী মোহন ইউপির চরআলী হাসান এলাকায় অভিযান চালিয়ে এই তিন বখাটেকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় আটককৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগে গত ২২ জুন শনিবার শাকচর ইউনিয়নের মজুচৌধুরী হাট সড়ক এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় লোকজন ও নির্যাতিত পরিবার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ সদর উপজেলার শাকচর এলাকার জাহাজ চালক সাড়েং এর স্ত্রীকে দীর্ঘদিন যাবত ওই শাকিল, বাহার ও আল আমিনসহ তাদের বখাটে সহপাঠি তাকে বিভিন্নভাবে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হলে (২২ জুন) শনিবার গৃহবধূ তার পিত্রালয় থেকে শ্বশুর বাড়িতে ফেরার পথে শাকচর এলাকা থেকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলার হুমকি দেয় বখাটেরা। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামী ও পরিবারের সদস্যদেরকে জানায়। তারা বিষয়টি সম্পর্কে বখাটেদের পরিবারকে অবহিত করেন। কিন্তু এতে কোন লাভ হয়নি। এরপর মঙ্গলবার ওঁৎপেতে থেকে আবারও অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে।

এ ঘটনায় বুধবার (২৪ জুলাই) ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে বখাটে শাকিল, বাহার ও আল আমিনসহ চার জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে একটি এজাহার দায়ের করেন।

ক্যামেরার সামনে কথা না বললেও সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে চারজনকে অভিযুক্ত করে ভিকটিমের স্বামী থানায় এজাহার দিয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১