রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

শনিবার চন্দ্রগঞ্জে সব স্বর্ণ ব্যবসায়ীপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল শনিবার (২৭জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূর্ণদিবস স্বর্ণ ব্যবসায়ীদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরারপথে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি জয়দেব নাথকে অপহরণের চেষ্টায় কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে সমিতির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সমীর কর্মকার।

মুঠোফোনে সমীর কর্মকার জানান, চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব নাথকে রাতে বাড়ি যাওয়ার পথে অতর্কিতভাবে হামলা চালিয়ে অপহরণের চেষ্টা এবং কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় নগদ সাড়ে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

যার প্রেক্ষিতে আমরা জুয়েলার্স সমিতির জরুরী সভা ডেকে শনিবার সারাদিন সকল স্বর্ণ ব্যবসায়ীপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো জানান, জয়দেব নাথের ওপর হামলার ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তিকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০