বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে গুজবের বিরুদ্ধে পুলিশের প্রচারণা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গুজবের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়েছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী জনসচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়।

চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়, মান্দারী বহুমুখি উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ বাজার নিউ মার্কেট মোড়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে জনসচেতনতামূলক এ প্রচারণায় শিক্ষক, শিক্ষার্থী ও পথচারী সাধারণ মানুষ অংশ নেয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রচারণায় বক্তারা ছেলে/মেয়ে ধরা সংক্রান্ত গুজবে কান না দিয়ে অসঙ্গতিপূর্ণ যে কোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান।

চন্দ্রগঞ্জ বাজারের মোড়ে গুজবের বিরুদ্ধে পুলিশের প্রচারণা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গুজবে কান না দিয়ে কোনো কিছু সন্দেহজনক মনে হলে পুলিশকে অবহিত করুন। ডেঙ্গু রোধে বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিছন্ন রাখা ও ছাত্র/ছাত্রীদের ভয় না পেয়ে ঠিকমত বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করার আহ্বান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং বাজারের ব্যবসায়ী প্রতিনিধিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১