বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে সুদমুক্ত ঋণ বিতরণ

অর্থ বাণিজ্য ডেস্ক :

জেলার সদর উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আয়বর্ধনমূলক কাজে লাগিয়ে দারিদ্য নিরসনের লক্ষ্যে সরকারের পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ১২১ জন ঋণ গ্রহীতার মাঝে বিভিন্ন হারে ২৩ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালু করেন। এরপর থেকে এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ ও অসহায় জনগোষ্ঠী সরকারিভাবে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১