সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডেঙ্গু মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা দরকার

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা দরকার।

তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগ নয়, হাইকোর্ট দেশ চালাচ্ছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ধানমন্ডির ল্যাব এইডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কয়েকজন রোগীকে দেখে আসার পর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারলাম ডেঙ্গু সমস্যা কনটিনিউ করবে। এ কারণে একটা জরুরি অবস্থা ঘোষণা করে সম্মিলিতভাবে এর মোকাবিলা করা দরকার। আমরা মনে করি, এখন অন্য রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।

তিনি বলেন, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে, বাংলাদেশ কিন্তু এখন সরকার চালায় না। বাংলাদেশ চালাচ্ছে এখন বিচার বিভাগ। আদালতের হুকুম হয় তারপরে কথা-বার্তা হয়, নড়াচড়া করে, ইনফেক্ট গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি ফেইল্ড। অন্যান্য ক্ষেত্রে বটেই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

হাসপ‍াতালে তার সঙ্গে রোগী দেখতে যান দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক একেএম আজিজুল হক, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. এটিএম ফরিদ, ডা. শাহ আমানউল্লাহ, ডা. এফরানুল হক সিদ্দিকী, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আবু জাফর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930