রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মিয়ানমার থেকে আসছে ২৫ হাজার কোরবানির পশু

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে গত পাঁচদিনে ৫ হাজার ২১৮টি পশু আমদানি করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপের করিডোর দিয়ে আমদানি করা এসব পশুর মধ্যে গরু ৩ হাজার ৮৪৮টি ও মহিষ ১ হাজার ৩৭০টি।

বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পাঁচদিনে ৩২টি ট্রলারে এসব পশু আমদানি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, কোরবানি উপলক্ষে এবার মিয়ানমার থেকে ২৫ হাজারের মতো গরু ও মহিষ আমদানির সম্ভাবনা রয়েছে।

টেকনাফ শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৫ মে টেকনাফের সাবরাংয়ের শাহপরীর দ্বীপে নাফ নদীর পাশে একটি ক্যাটল করিডোর চালু করা হয়।

এ করিডোর দিয়ে প্রতিটি গরু-মহিষ আমদানিতে ৫০০ ও ছাগল আমদানিতে ২০০ টাকা করে রাজস্ব আদায় করা হয়।

গত পাঁচদিনে পাঁচ হাজারের বেশি গবাদিপশু আমদানিতে রাজস্ব আয় হয়েছে ২৬ লাখ ৯ হাজার টাকা।

এ করিডোরকেন্দ্রিক ব্যবসায়ীরা বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ বাধা না দিলে কোরবানি সামনে রেখে তাদের আরো গবাদিপশু আমদানির পরিকল্পনা রয়েছে।

শহীদুল ইসলাম, আবু ছৈয়দ মেম্বার, মো. সোহেল, নুরুল আলম, সোহেল, জুবাইরসহ আরো বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, চাহিদা অনুযায়ী এবার মিয়ানমার থেকে গবাদিপশু আমদানির সম্ভাবনা রয়েছে অন্তত ২৫ হাজার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০