সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঈদে সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ঈদের সময় ডেঙ্গু রোগী আরো বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু যেহেতু ঢাকায় বেশি হয়েছে। এই ডেঙ্গু রোগীরা সারাদেশেই তা ছড়িয়ে দিতে পারে। অন্যান্য জেলায়ও ডেঙ্গু বাড়তে পারে। সেজন্য সমস্ত জেলা প্রশাসক, সিভিল সার্জনকে জানানো হয়েছে, যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

bestelectronics

মন্ত্রী রোববার রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় জাতীয় শোক দিবসের কর্মসূচি ও ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক আরো বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ডেঙ্গু হয় না। সিঙ্গাপুর সবচেযে পরিষ্কার দেশ। সেখানেও ডেঙ্গু হয়। আমেরিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের সকল দেশেই ডেঙ্গু হয়। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু মোকাবেলায় সব কিছুই নিয়ন্ত্রণে আছে।

তিনি আরো বলেন, হাসপাতালগুলো এখন রোগীতে ভরা আছে। আরো যদি রোগী হয়, হতেই পারে; সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থায় যতটুকু করা প্রয়োজন সবটুকুই করা হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় সংসদ সদস্য মমতাজ বেগমসহ জেলার সকল পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930