বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হাজতে গণধর্ষণ : খুলনার সেই ওসি এবং এসআই ক্লোজড

আকাশবার্তা ডেস্ক :

খুলনা রেলওয়ে (জিআরপি) থানায় এক নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই ওসি এবং এসআইকে বুধবার সকালে ক্লোজড করা হয়েছে।

তারা হলেন ওসি ওসমান গনি পাঠান এবং এসআই নাজমুল হক।

গণধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করে। কমিটির অন্য দুই সদস্য হলেন, কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের ডিআইও-১ ইন্সপেক্টর (নিরস্ত্র) শ.ম. কামাল হোসেইন ও দর্শনা রেলওয়ে ইমিগ্রেশন ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. বাহারুল ইসলাম।

২ আগষ্ট ঘটনার রাতে এক নারী জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন।

এর আগে, ওই নারী অভিযোগ করেন, শুক্রবার যশোর থেকে ট্রেনে আসার সময় ফুলতলা এলাকায় জিআরপি পুলিশ প্রথমে তাকে মোবাইল চুরির অপরাধে থানায় ধরে নিয়ে যায়। পরে রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গনি পাঠানসহ চার পুলিশ তাকে ধর্ষণ করে পরদিন শনিবার পাঁচ বোতল ফেনসিডিলসহ মামলা দিয়ে আদালতে সোপর্দ করে।

আদালতে বিচারকের সামনে নেয়ার পর তার বোন জিআরপি থানায় তাকে গণধর্ষণের বিষয়টি আদালতে তুলে ধরেন। পরে আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১