সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্ত্রীকে অর্থমন্ত্রীর মেয়ে সাজিয়ে ব্ল্যাক মেইল!

আকাশবার্তা ডেস্ক :

অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে কুষ্টিয়ায় আশিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিকুল তার স্ত্রীকে নাফিসা কামাল সাজিয়ে অজয় সুরেকা নামে এক ব্যবসায়ীর সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলাতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত আশিকুল ইসলাম ফেসবুকে বিভিন্ন সময় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এসব কাজে তিনি তার স্ত্রীকে ব্যবহার করতেন।

সম্প্রতি আশিক তার মোবাইল ফোনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের নামে একটি ফেসবুক আইডি খোলেন। ওই আইডি থেকে নিজের স্ত্রীর মাধ্যমে কুষ্টিয়া শহরের অন্যতম ব্যবসায়ী অজয় সুরেকাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে আশিকুল।

প্রথমে অর্থমন্ত্রীর মেয়ে সেজে ব্যবসায়ী অজয় সুরেকার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন আশিকুলের স্ত্রী ফারহানা ফারদিন পপি। বন্ধুত্বের এক পর্যায়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে সখ্যতা গড়ে তোলেন পপি। আশিকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখলে এবং তাকে সহযোগিতা করলে ঠিকাদারি কাজটি মিলবে বলেও অজয়কে জানান পপি।

তবে এ সময় আশিকের সঙ্গে অজয় সুরেকা দেখা করলে কয়েকটি মোটরসাইকেল লাগবে বলে জানান আশিক। তবে বিষয়টি অজয় সুরেকার সন্দেহ হলে পুলিশকে জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় আশিক বড়বাজার এলাকায় অজয় সুরেকার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে পরিকল্পনা মতো পুলিশ গিয়ে আশিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ফেসবুকে প্রতারণার বিষয়টি স্বীকার করে থানায় আশিক বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। অর্থমন্ত্রীর মেয়েকে তিনি কোনোদিন সরাসরি দেখেননি এবং তাদের কেউ তাকে চেনেনও না। নিজের স্ত্রীকে অর্থমন্ত্রীর মেয়ে সাজিয়ে প্রতারণার ফাঁদ ফেলেছিলেন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আশিক তার ফেসবুকে নাফিসা কামালের নামে ভুয়া আইডি খুলে দেশের বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ছবি দিয়ে থাকেন। যাতে যে কেউ সহজে তাকে বিশ্বাস করতে পারে।

ওসি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আশিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। দুই বছর আগে কুষ্টিয়ার কুঠিপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে ফারহানা ফারদিন পপিকে বিয়ে করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930