রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
প্রতিকী ছবি।

স্কুলছাত্রী গণধর্ষণ মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আকাশবার্তা ডেস্ক :

ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর এলাকার নদীর তীর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

bestelectronics

নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সৈয়দ আহম্মেদের ছেলে আল আমিন (২৫) ও কামাল মিস্ত্রির ছেলে মঞ্জুর আলম (৩০)।

ভোলা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিখর বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর এলাকায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামিদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি আল আমিন ও মঞ্জুর আলম নিহত হন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ঈদের আগের দিন ভোলা সদর উপজেলায় প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে মেহেদি দিয়ে হাত রাঙাতে গেলে গণধর্ষণের শিকার হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। 

এদিন রাত আটটার দিকে উপজেলার চর সামাইয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর সিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ধর্ষক আল আমিন ও মঞ্জুর আলম পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার কিশোরী ও তার বোন  রোববার রাত আটটার দিকে দুঃসম্পর্কের আত্মীয় মাহফুজের স্ত্রীর কাছে মেহেদি নিয়ে হাত রাঙাতে যায়। ওই সময় আগে থেকে অপেক্ষামান মাহফুজের ঘরের ভাড়াটিয়া ভোলা আদালতের মুহুরি আল আমিন কিশোরীকে ডেকে তার ঘরে নিয়ে যায়। এ সময় আল আমিনের স্ত্রী ঘরে ছিলনা। এ সুযোগে আল আমিন ও তার সহযোগী মঞ্জুরুল আলম কিশোরীর হাত-পা ও মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় ধর্ষিতার পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১