নিজস্ব প্রতিবেদক :
বিনম্র শ্রদ্ধায় ও গভীর ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে লক্ষ্মীপুরবাসী। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান, জেলার সর্বস্তরের মানুষ। পরে শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন সবাই।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।