মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

মেঘনার ভাঙ্গন কবলিত ৩২ কিলোমিটার এলাকা পরিদর্শনে এমপি মেজর মান্নান

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত ৩২ কিলোমিটার এলাকা নৌপথে সরেজমিন পরিদর্শন করলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান। শুক্রবার (১৬ আগস্ট) সকালে কমলনগর উপজেলার মতিরহাট থেকে তিনি স্পীডবোর্ড যোগে যাত্রা শুরু করে রামগতি উপজেলার চরআলেকজান্ডার এলাকায় গিয়ে তার পরিদর্শন শেষ করেন।

পরিদর্শনের সময় ভয়াবহ ভাঙ্গন কবলিত মেঘনাপাড়ের অন্তত ২০টি পয়েন্টে হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ এবং শিশুসহ স্থানীয় জনতা লাল পতাকা নেড়ে ও ভাঙ্গন থেকে বাঁচানোর শ্লোগান দিয়ে সাংসদকে স্বাগত জানান। এ সময় সাংসদ ও প্রতিটি পয়েন্টে গিয়ে স্থানীয় জনগণের কষ্ট আর দুঃখের কথা শুনে দ্রুত নদী বাঁধের আশ্বাস দেন। বিভিন্নস্থানের ভাঙ্গনের ভয়াবহতা দেখে সাংসদ নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিদর্শনের সময় তার সঙ্গী ছিলেন- কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এড. নুরুল আমিন রাজু, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মুসা এবং এমপি পুত্র তাসফিক মান্নান প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০