সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ২০ দিনে ১৮৫ ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসা নিয়েছে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে কমতে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৫৫ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। এনিয়ে গত ২৬ জুলাই থেকে শনিবার (১৭ আগস্ট) দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১৮৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে বর্তমানে সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী ক্রমেই কমতে শুরু করেছে ডেঙ্গু জরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ আগস্ট ৭ জন, ১৬ আগস্ট ৪ জন ও ১৭ আগস্ট দুপুর পর্যন্ত ২ জনসহ মোট ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।

এছাড়াও ১৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এ চিকিৎসক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930